1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ হাসিনাকে হত্যার হুমকি বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫২৩ Time View
বোয়ালমারী প্রতিনিধি:  ‘বিএনপি মানুষ হত্যা, জ্বালাও পোড়াও ধ্বংস ও উন্নয়ন বিরোধী রাজনীতি করে তাদেরকে এদেশের মানুষ কোনদিন ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনবে না। জামায়াত-বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারা নিজেরাই জানে না তাদের প্রধানমন্ত্রী কে হবেন? এই অপশক্তিকে যেকোনও মূল্যে শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করা হবে। বোয়ালমারীতে বিএনপি-জামায়াতের কোন নৈরাজ্য করতে দেওয়া হবে না, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তা মেনে নেবে না। বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে বিএনপিকে এই হুশিয়ারী দেওয়া হয়।
শনিবার (৪ মে) বেলা ১২ টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমীকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও দেশব্যাপী বিএনপি- জামায়াত ও ছাত্রদলের নৈরাজ্যর প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান রুকু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী  প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION