1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বঙ্গবন্ধুর সমাধি পর্যন্তু ট্রেন চলার দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৯৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ উত্তরবঙ্গের পঞ্চগড় থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্তু ট্রেন চালুর দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৮সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় বোয়ালমারী রেল স্টেশন চত্বরে রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বোয়ালমারী সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ বাংলার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ ও ব্যবসা বানিজ্যের একমাত্র সহজ মাধ্যম রেলওয়ে। ব্রিটিশ আমলে স্থাপিত কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথটি সংস্কারের অভাবে বন্ধ হয়ে যায়। এ এলাকার মানুষের দাবির মুখে নতুন করে রেললাইন স্থাপনের মাধ্যমে পূর্নরায় রেলপথটি চালু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই সাথে নতুন করে ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের গোবরা পর্যন্তু রেলপথ স্থাপন করা হয়। বর্তমানে এই লাইনে রাজবাড়ি ও রাজশাহী থেকে দু’টি ট্রেন চালাচল করলেও বঙ্গবন্ধুর সামাধিস্থল পরিদর্শন করে দিনেদিন ফেরার মতো কোন ট্রেন নেই। নেই উত্তরবঙ্গে পঞ্চগড়, দিনাজপুর, পার্বতিপুর থেকে বঙ্গবন্ধুর সামাধিস্থল পরিদর্শনের আসা দর্শনার্থীদের জন্য কোন ট্রেন। সর্বোপরি এ অঞ্চলের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য এবং ভ্রমণে সরাসরি উত্তরবঙ্গে যেতে পারেন না বা যাতায়েতে একাধিক ট্রেন পরিবর্তন ও ট্রেনের সিডিউলে সময়ের হেরফেরের জন্য ভোগান্তি পোহাতে হয় এ অঞ্চলের যাত্রীদের। যে দু’টি ট্রেন বর্তমানে চালু রয়েছে তাতে নেই পর্যাপ্ত বগি, আর যেসব বগি রয়েছে তা ভাঙ্গাচুরা ও আসন ব্যবস্থাও সেকালে, সেবা’র মানও একে বারেই নিন্মমানের ।
বক্তরা আরও জানান. টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে যে ট্রেনটি রয়েছে তা গোবরা থেকে ভোর রাতে ছেড়ে রাজশাহীতে যায় ও রাতে ফেরার কারণে এ অঞ্চলের ব্যবসায়ীরা কাচামাল পরিবহনে ক্ষতির সম্মুখিন হচ্ছে। সেই সাথে উত্তর বঙ্গের লোকজন বঞ্চিত হচ্ছে বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শনে। তাই দুই বঙ্গের যাত্রীদের যাতায়েতের সুবিধার লক্ষ্যে অচিরেই বঙ্গবন্ধুর নামে একটি ট্রেন চালুর দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ, শাহ জাফর টেকনিক্যাল কলেজেল অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক বদিউজ্জামান খান টুলু, বোয়ালমারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো. মানোয়ার হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, বোয়ালমারী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বোয়ালমারী পৌর কাউন্সিলর আব্দুল মানান মোল্যা, রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক প্রভাষক জাহিদুল হক পল্লব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মলয় কুমার বোস, আ’লীগ নেতা মকবুল হোসেন, সাবেক কাউন্সিলর ডা. সেলুমিজ্জামান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION