1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণঃ

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫২৯ Time View

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার  মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সরকারী মৎস্য কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় বলেন, এবছর উপজেলায় গম ৯৫০ জন, সরিষা ৪০০০ জন, ভুট্টা ৫০ জন, চিনাবাদাম ৫০ জন, মসুর ১৯০ জন, খেসারি ১৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১২০ জন, মুগ ১২০ জন সহ মোট ৫৬২০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বীজ এবং এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। অনুষ্ঠানে বক্তাগণ উল্লেখ করেন, বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতি তে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION