1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙ্গার চেষ্টা অভিযোগের তীর জামায়াত-বিএনপির দিকে

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের চৌরাস্তায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক ঘেঁষা “বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল রাতের আঁধারে ভাঙ্গার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৭টায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানায়।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব প্রমুখ।
এ ঘটনার পর থেকেই বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার রাত ৮টায় উপজেলা আ.লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে পৌরবাজারের সোনালী ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সভা করে দলটি। প্রতিবাদ সভায় স্থানীয় প্রশাসনকে আগামী ৭ দিনের মধ্যে ঘটনাটির তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়। না হলে দলীয়ভাবে কঠোর আন্দোলনের হুশিয়ারী জানায় নেতাকর্মীরা।
ঘটনাস্থলের পাশে ভ্রামমাণ হালিম বিক্রেতা শামচু বিশ্বাস ও আফসার বিশ্বাস জানান, আমরা বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এখানে বেচাকেনা করি। বেচাকেনার ব্যস্ততায় আশে পাশে তেমন কাউকে দেখতে পারিনি। তবে কয়েকদিন একজন মানসিক প্রতিবন্ধীকে স্মৃতিস্তম্ভের মধ্যে রাত্রিযাপন করতে দেখা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল বলেন, কোনভাবেই বঙ্গবন্ধুকে অবমাননা মেনে নেওয়া হবে না। এটা জামায়াত-শিবির ও বিএনপির চক্রান্ত বলে তিনি জানান। তবে উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর কাউন্সিলর আ. মান্নান মোল্যা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘটনাটিকে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির-বিএনপির নাশকতা বলে দাবী করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের দোকানপাটের লোকজন তাৎক্ষনিক কিছু বলতে পারেনি। তবে ঘটনাস্থল থেকে কিছু ভাঙ্গা ইটের টুকরা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেইন বলেন, তাৎকাণিক ভাবে ঘটনার সাথে জড়িত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার। আওয়ামী লীগের কঠোর কর্মসূচির দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দ তাদের কাজ করেছেন; প্রশাসন চেষ্টা করছে প্রকৃত ঘটনা উৎঘাটনের।
এ ব্যাপারে বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া বলেন, স্বাধীনতা বিরোধী চক্র একটি অরাজকতা সৃষ্টির লক্ষ্যে এই ন্যাক্করজনক ঘটনাটি ঘটাতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ঘটনাটির তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান।

এছাড়া পরদিন রবিবার বিকেলে বোয়ালমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বোয়ালমারী শাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION