1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইউএনও ও ওসি যখন ক্লাস শিক্ষক

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিট শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন ও ওসি মুহাম্মদ আব্দুল ওহাব। সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় ও শেখর কাজী সিরাজুল ইসলাম একাডেমীর ৫শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলো। ইউএনও ও ওসি শিক্ষার্থীদের মাঝে গিয়ে শিক্ষকদের মতোই সমসাময়িক বিষয় নিয়ে শিক্ষর্থীদের প্রশ্ন করেন। শিক্ষার্থীরা উত্তর প্রদান করে আনন্দ উপভোগ করে। সঠিক উত্তরদাতাদের তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের সাথে ইংরেজিতে কথপোকথন ছিল চমৎকার এবং আকর্ষণীয়। সকালে অফিসার ইনচার্জ স্কুলে প্রবেশ করার সাথে সাথেই তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সাথে বরণ করে নেয়া হয় বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীকে। সে সময় শিক্ষার্থীরা স্কুলের পরিচিতি ইংরেজিতে বর্ণনা করে। যা ছিলো খুবই মনোমুগ্ধকর। অতিথিরাও তাদের সাথে বেশ কিছুক্ষণ ইংরেজিতে আলাপ আলোচনা করে। মূলত এসব ছিল এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় স্কুল/কলেজ কিশোরীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক একটি কর্মশালার অংশ বিশেষ। এই কর্মশালার সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাফিল মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ রাসেল রেজা। সঞ্চালনায় ছিলেন এসএমসি এর সেলস্ ম্যানেজার আব্দুলাহ আল মামুন প্রমুখ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে শিক্ষণীয় বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদেরকে এসএমসির জয়া স্যানিটারী ন্যাপকিন উপহার দেয়া হয়। ইউএনও ও ওসি যখন ক্লাস শিক্ষক, তখন তাদের পাঠ্যদান ভালোই হবে এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন উপস্থিত সকলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION