1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে জটিল রোগে আক্রান্ত হাফেজ তরিকুলের বাবা বাঁচতে চান

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৬ Time View
বোয়ালমারী প্রতিনিধি: জটিল রোগে আক্রান্ত হাফেজ তরিকুলের বাবা বাঁচতে চান দুই মেয়ে, এক ছেলের সংসার। দিনমজুর হলেও ভালোই কাটছিল সংসার। এরই মধ্যে ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। জানতে পারলেন কিডনি রোগে আক্রান্ত তিনি। এরপর থেকে সবকিছু ওলটপালট-এটি তিন বছর আগের কথা। গত তিন বছরে প্রতি সপ্তাহে দুই বার করে ডায়ালাইসিস করতে গিয়ে এখন অনেকটাই নিঃস্ব তিনি। বলছিলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন বাজিতপুর গ্রামের বাসিন্দা মো: ইয়ার আলীর কথা। তার একটিমাত্র ছেলে হাফেজ তরিকুল ইসলাম। ছেলে যা উপার্জন করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা, বাবার চিকিৎসা তিনি কিভাবে করবেন? হাফেজ তরিকুল ইসলাম বললেন, আমাদের বেশ ভালোই চলছিল কিন্তু আব্বার অসুস্থতার পর আমাদের সংসার এলোমেলো হয়ে গেল। এখন তার চিকিৎসাভার বহন করা আমার ওপর সম্ভব হচ্ছে না। তাই সমাজের মানবিক বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়ান। এ প্রসঙ্গে ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক বলেন, ইয়ার আলী এমনিতেই দরিদ্র লোক। তার ওপর এই অসুস্থতা তাকে নিঃস্ব করে দিয়েছে। প্রতি সপ্তাহে দুই বার ডায়ালাইসিস করার কারণে তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন। সুতরাং কেউ যদি তাকে সহায়তা করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো: 01875106966 (হাফেজ তরিকুল ইসলাম-বিকাশ পারসোনাল)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION