1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সারাদেশে বিএনপির নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে বোয়ালমারীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৬২১০ Time View

আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে ১০ই ডিসেম্বর ‘২০২২ দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর বারোটায় ডাকবাংলো মোড় থেকে শুরু হয়ে চৌরাস্তা বঙ্গবন্ধু চত্বর হয়ে ওয়াবদা মোড় ঘুরে বাজার প্রদক্ষিন করে।মিছিল শেষে সোনালীব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু,যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান, শফিউল্লাহ শাফি পৌর যুবলীগের ওবাইদুর রহমান মৃধা, রবিউল ইসলাম প্রমুখ।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, উপজেলা যুবলীগের আহবায়ক ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন -আওয়ামীলীগ শুধু মুখে বলে না, কাজ করে দেখায়। বোয়ালমারীতে ১৪ হাজার পরিবার ১০টাকা কেজি চাল খাচ্ছে, ২০১৯ সালের পুর্বেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে। আওয়ামীলীগ জনগনের জন্য কাজ করছে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন-আওয়ামীলীগ এর জন্ম রাজপথে, ক্যান্টনমেন্ট নয়। আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।১০ডিসেম্বর এর পর ১১ডিসেম্বর হবে। জননেত্রী শেখ হাসিনার কথায়ই দেশ চলবে। দিবাস্বপ্ন না দেখে জনগনের কাতারে আসেন। ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করে নিন।
এসময় উপস্থিত ছিলেন -উপজেলা মৎস্যজিবি লীগের আহবায়ক রাজিবুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সদস্য ওবাইদুর সরদার,ইমরুল চৌধরী,ওহিদুর রহমান,আব্দুল্লাহ আল মামুন রনী,গালিভ রহমান,তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION