1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৮৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় সিদ্দিক মাতুব্বর নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৯ আগস্ট) দুপুরে ফরিদপুরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সিদ্দিক মাতুব্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

আওয়ামীলীগ নেতা সিদ্দিক মাতুব্বরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে কোতয়ালী থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি সিদ্দিক মাতুব্বর। তাকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, সিদ্দিক মাতুব্বর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। সাধারণ মানুষের বাড়িঘর ভাংচুর, লুটপাট, চাঁদাবজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION