1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে ৩শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাগীব- দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এস.এস.টি.এস) এর সহযোগিতায় এসব কম্বল বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর মোঃ শামসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান ফারুক। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সাতৈরস্থ রাগী-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী, সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্ট (এস.এস.টি.এস) এর সহকারী প্রজেক্ট অফিসার মো. শাহ রিয়াদ, রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুন্নু, রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সদস্য মোঃ শাহজাহান সিরাজ, সদস্য মোঃ মিজানুর রহমান, সরকারী কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ স্থানীয় সুধিজনেরা। উল্লেখ গত ১৭ ডিসেম্বর ৪ শতাধিক সুবিধাবঞ্চিত শীর্তার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় সংগঠনটি। এছাড়া ২০২০ সালে রাগীব দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন  প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিভিন্ন সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION