1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে উলাসী সৃজনী সংঘের জনসমাবেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৭১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর অর্থায়নে উলাসী সৃজনী সংঘ ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এর বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঘোষপুর ইউনিয়নের ভীমপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশের আলোচ্য বিষয় ছিলো বাল্য বিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, মাদক ও সন্ত্রাস বিরোধ, যৌতুক প্রথা নির্মূল, শ্রেণীকক্ষে ছেলে মেয়ের বৈষম্য দূরীকরণ ও শিক্ষা সম্পূর্ণ করার পূর্বেই ছাত্রছাত্রী বিশেষত ছাত্রীদের ঝরে পড়া রোধ। ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে অতিথি হিসেবে জেন্ডার সমতা ও নারীর অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রাকিবুল ইসলাম, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সরদার মজিবুর রহমান, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন (নবাব মিয়া), প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, বোয়ালমারী থানার সাব ইন্সপেক্টর কাজী আবুল বাশার প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সামছুন নাহার। সার্বিক তত্বাবধানে ছিলেন ভীমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহউদ্দিন আহমেদ। উল্লেখ্য, সকল স্তরের জনগণকে সচেতন করতে আন্তর্জাতিক সংস্থা Tradecraft Exchange ও European Union এর অর্থায়নে বাস্তবায়িত WEE (Empowering Women CSOs to Ensure Good Governance) শীর্ষক প্রকল্পটিতে উলাসী সৃজনী সংঘ ফরিদপুর জেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়টি এখন সার্বজনীন। দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকারও এই বিষয়ক প্রাধান্য দিয়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। জনসমাবেশে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION