1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

বোয়ালমারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালিত

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৪৫২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিরসহ সকল অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভি.পি. শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, জাহাঙ্গীর আলম কালা মিয়া, কাজী মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, মো. উজ্জল মুন্সী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, কাউন্সিলর শেখ আজিজুল হক, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, যুবদল নেতা গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, পৌর মৎস্যজীবিদলের সভাপতি মো. কামাল বিশ্বাস, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শেখ আনিসুরজামান তপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব হাসান সজিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION