1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

দুর্নীতির অপরাধে উপ-খাদ্য পরিদর্শক গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৯০২ Time View

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে দুর্নীতি মামলায় মো. ছানোয়ার হোসেন (৪১) নামের একজন উপ-খাদ্য পরিদর্শককে গ্রেফতার করেছে দুদক। রোববার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন থেকে তাকে আটক করা হয়।

তিনি বোয়ালমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক ছিলেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছানোয়ার হোসেন ঢাকার ধামরাইয়ের নওগাঁও বাজারের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

দুদুকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রেজাউল করিম জানান, ২০২২ সালের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে বিপুল পরিমাণ ধান, চাল ও গম আত্মসাৎ করেন ছানোয়ার। আত্মসাৎকৃত মালামালের মধ্যে ৭৩ হাজার ৭৬৩ মেট্রিক টন চাল, ৩ হাজার ৩৭৪ মেট্রিক টন গম, ১৯ হাজার ৯৫০ মেট্রিক টন ধান ও ৮ হাজার ৮৪১ টি খালি।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে ছানোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করেন। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছেন।

রোববার দুপুরে দুদকের একটি দল ছানোয়ার হোসেনকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION