1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ইয়াবা গাঁজাসহ দুইজন গ্রেফতার ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৬০১ Time View

ইকবাল হোসেন লিমন: গতকাল (১৫ মে) বিকেলে ভাটপাড়া বাসস্ট্যান্ড থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বোয়ালমারী থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব এর নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই বাবুল হোসেন ও এসআই শফিউদ্দিন। সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়। পরদিন তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। মামলার বাদী এসআই বাবুল হোসেন। মামলা নম্বর ১২। তারিখ ১৬/০৫/২৩ ইং। মাদক ব্যবসায়ীরা হলেন ভাটপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে তৌহিদুর রহমান তুহিন ও বারাংকুলা গ্রামের ফারুক মোল্যার ছেলে ফজলে রাব্বী। এদের কাছ থেকে ৫০পিস ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গত রাতে রিমান্ডে আনা আসামি সোহেলকে সাথে তার স্বীকারোক্তি মতে এলাকার বিভিন্ন জায়গা থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করেন এসআই আব্দুর রহমান।  এর আগে সোহেল চোরাই মোটরসাইকেলসহ আটক হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করে রিমান্ড চায়। একদিনের রিমান্ডে এনে তার হেফাজতে থাকা তিনটি গাড়ি উদ্ধার করা। সোহেলের বিরুদ্ধে মামলা নম্বর ১, ধারা ৪১৩। এ সংক্রান্ত জেলা পুলিশের প্রেরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ-১৬/০৫/২০২৩ খ্রিঃ।

সূত্রঃ- বোয়ালমারী থানার মামলা নং-০১, তাং-০৪/০৫/২০২৩ খ্রিঃ, ধারাঃ- ৪১৩ পেনাল কোড।

এই মর্মে প্রেস বিজ্ঞতি প্রদান করা হইতেছে যে, বোয়ালমারী থানার মামলা নং-০১, তাং-০৪/০৫/২০২৩ খ্রিঃ, ধারাঃ- ৪১৩ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ১। মোঃ সোহেল মোল্লা (৩৬), পিতা- মৃত ময়েনউদ্দিন মোল্যা, সাং- অমৃতনগর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর একজন আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য। সে পেশাদার চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। মামলার ঘটনার সময় আসামির দেয়া তথ্য মোতাবেক দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে ১৫/০৫/২০২৩ তারিখ উক্ত আসামীকে একদিনের পুলিশ রিমান্ডে প্রাপ্ত হইয়া জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক থানা এলাকার বিভিন্ন স্থানএ অভিযান পরিচালনা করিয়া একটি Suzuki, একটি ফেজার লাল এবং একটি লাল রং honda sm 100 cc সর্ব মোট ০৩টি মোটর সাইকেল চোরাই সন্ধিগ্ধ হিসেবে উদ্ধার করা হয়। আসামি একজন আন্ত জেলা মোটরসাইকেল চোরের সক্রিয় সদস্য, সঙ্ঘবদ্ধ চোর দলের সদস্য, সে আন্তজেলা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথেও জড়িত। তার দেওয়া তথ্য মোতাবেক মামলাটিতে অভিযান এবং তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।

জেলা পুলিশ , ফরিদপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION