1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বোয়ালমারীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৬২ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে ১৭ মে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭) বিকেল ৫টায় স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বোয়ালমারী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ হান্নান মোল্যার নেতৃত্বে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ আহাদুল করিম আহাদ, উপজেলা যুবলীগের সদস্য জাহিদ হাসান, সৈয়দ গালিবুর রহমান তানিন, হাফিজুর রহমান, নিখিল সাহা, মিজানুর রহমান লুলু, রবিউল ইসলাম রুপম, ফারুক হোসেন, মোঃ মহিউদ্দিন মাহী, রিফাত, বেলায়েত বারী, রঞ্জু, রাজিব খান সজিব, আব্দুল হাদী,সুজন মোল্যা প্রমুখ। পরে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION