1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

বোয়ালমারীতে আবুল বাশার (বিপ্লব) ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৯৫৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আবুল বাশার (বিপ্লব) ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলামের বাড়ি সংলগ্ন খেলার মাঠে সোমবার (৩ জুলাই) বিকেল ৪টায় এ খেলার উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার (বিপ্লব)। খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী দলকে পুরস্কার প্রদান করে গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাড. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, বোয়ালমারী থানার এসআই মো. সরোয়ার হোসেন, নদীয়ারচাঁদ পিসি দাস একাডেমীর প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. সাকিব হোসাইন, জিয়া প্রজন্মদলের সাধারণ সম্পাদক শাহ মো. জাকারিয়া প্রমুখ। ফাইনাল খেলায় হরিহরনগর ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লোহাগড়া ক্রিকেট একাদশ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ফয়সাল হোসেন রকি ও আবু তাহের বরি। টুর্ণামেন্টটি আয়োজন করে আলিমুজ্জামান পনির, সজিব, রনি, আব্দুল্লাহ, গালিব, ফুয়াদ আবুল কালাম আজাদ শিশির প্রমুখ। বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION