1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পুলিশের প্রচেষ্টায় সাজা প্রাপ্ত ১৩ মামলার আসামী জাহিদ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৯১১ Time View

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নারী নির্যাতন, চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদান সর্বমোট ১৩ মামলা ও ১ বছরের সাজা প্রাপ্ত আসামী মো. জাহিদ শেখকে (৪০) থানা পুলিশ আটক করেছে। গ্রেফতারকৃত আসামী জাহিদ শেখ উপজেলার গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে।

বুধবার ৩০ আগস্ট তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।

পুলিশ সূত্রে জানা যায়, ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মো. জাহিদ শেখের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে থানায় ১৩টি মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন যাবত গ্রেফতার করতে চেষ্টা চালান। তবে বুধবার (৩০ আগস্ট) তাকে গুনবহা এলাকা থেকে আটক করা হয়।

অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিভিন্ন অপরাধ মামলার এ আসামী অনেক বড় ডেঞ্জারাস, এর আগে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেন। আর এমন কোন অপরাধ নাই যার সাথে তাঁর সম্পৃক্ত নেই। আসামী জাহিদ শেখকে বৃহস্পতিবার দুপুরে কড়া নিরাপত্তা জোরদার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION