1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট

বোয়ালমারীতে উপজেলা প্রশাসন স্কুলের শুভ সূচনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮০১ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ২৭ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের হলরুমে ফরিদপুর জেলার বোয়ালমারী পৌর সদরে অবস্থিত উপজেলা প্রশাসন স্কুলের আনুষ্ঠানিকভাবে ও জাকজমক সহকারে শুভ সূচনা করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান এর সভাপতিত্বে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি নিউ মডেল প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া বলেন, আমার উপজেলায় মানসম্মত নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। এতে আমি খুশি এবং আনন্দিত। স্কুলে সুদক্ষ একটি পরিচালনা পর্ষদ রয়েছে। তারা নিয়মিত দেখভাল করলে স্কুলটি অল্প দিনের মধ্যেই সুখ্যাতি অর্জন করবে এটা আমি বিশ্বাস করি। স্কুল যত বেশি হবে, প্রতিযোগিতার মাধ্যমে ততই মেধার বিকাশ ঘটবে। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। বার্তা মডেল একাডেমীর সভাপতি ও বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী বলেন, স্কুলটির যত ভালো সংবাদ আছে, তাঁর সম্পাদনায় নিয়মিতভাবে প্রকাশিত পত্রিকা বোয়ালমারী বার্তায় প্রকাশ করার আশ্বাস দেন। স্বাগত বক্তব্য দেন স্কুলের অধ্যক্ষ আনসার ভিডিপি অফিসার পিযূষ কুমার ঘোষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। অনুষ্ঠানের মাঝেমধ্যেই সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান নিজে গান গেয়ে শোনান এবং শিশুদের গান শোনেন। এতে অনুষ্ঠানের পরিবেশ মনোমুগ্ধকর হয়ে উঠে। অনুষ্ঠানে আগত প্রত্যেক শিশুকেই রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মঞ্চের অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আগত অনেক অভিভাবকরা তাদের সন্তানকে স্কুলে ভর্তির অভিপ্রায় ব্যক্ত করেন। ভর্তিকৃত শিশুদেরকে রং পেন্সিল উপহার দেয়া হয়। পরিশেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উল্লেখ্য, স্কুলটি এ বছর প্লে, নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভর্তি চলছে। প্রতি ক্লাসে ২০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। পর্যায়ক্রমে প্রতি বছর একটি করে ক্লাস বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION