1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ক্রমান্বয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হবে- ড. ইলিয়াস মোল্লা এমপি

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ​ফরিদপুরের বোয়ালমারীর প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন এবং নব-নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি মাদ্রাসার নতুন ভবন সম্প্রসারণ কাজের শুভ সূচনা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ক্রমান্বয়ে সকল প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সাধনের অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রকিবুল হাসান, ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি মো. গিয়াসউদ্দিন বেনু। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: আ: সালাম মিয়া।

​অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদ্রাসার উন্নয়নে সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং মাদ্রাসার ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION