1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৬৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছোড়া গুলিতে আপন ছোট ভাই নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮নং ওয়ার্ডের চতুল রেলগেট সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হুমায়ন কবির মিন্টু। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এবং বিগত ফ্যাসিস্ট সরকারের অঙ্গসংগঠন ফরিদপুর জেলা কৃষকলীগের সহসভাপতি ছিলেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে রেলগেট সংলগ্ন এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুক দিয়ে ছোট ভাই হুমায়ন কবির মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

গুরুতর আহত অবস্থায় মিন্টুকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক গোলাম কবিরকে হাতে-নাতে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আন্না সুলতানা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে হুমায়ুন কবীরের মৃত্যু হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত অস্ত্র জব্দের প্রক্রিয়া চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION