1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারী থানায় ৩৫ মিনিট

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৬৩ Time View

অ্যাড. কোরবান আলী: ২৩ জুন সন্ধ্যায় হঠাৎ সহকর্মীর ফোন। বোয়ালমারী প্রেসক্লাবের আহবায়ক খন্দকার নাসিরুল ইসলাম থানায় নবাগত ওসি মো. মোস্তাফিজুর রহমানের সাথে দেখা করবেন। আহবায়ক কমিটির সদস্যদের থাকতে বলেছেন। রাত সাড়ে ৯টায় আমরা দেখা করলাম ওসি সাহেবের সাথে। খন্দকার নাসিরুল ইসলাম বললেন, আমরা ফুল নিয়ে আসিনি। যদি আপনি ভালো কিছু করতে পারেন, এলাকার মজলুম নির্যাতিত মানুষের পাশে থাকেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকেন, টাউট দালাল বাটপারদের থেকে দূরে থাকেন, আপনার সমস্ত ভালো কাজে আমরা সহযোগিতা করতে চাই। থানার সামনে চায়ের দোকানে এক শ্রেণির টাউট, দালাল, দিনরাত ঘুর ঘুর করতে থাকে। থানায় আগত লোকদের কতিপয় পুলিশ সদস্যদের যোগসাজশে নানাভাবে হয়রানি করতে থাকে। ওসি সাহেব বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। সবাইকে ডেকে বলে দিয়েছি, অভিযোগকারীরা সরাসরি আমার কাছে আসবে। অভিযোগ শুনে আমি যথাযথ ব্যবস্থা নিবো। কোনো দালাল বাটপারদের প্রয়োজন হবে না। আমার একার পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আমরাও কথা দিলাম, আপনাদের ভালো কাজের সাথে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। যাবার বেলায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আপনাকে যেনো ফুল দিয়ে বিদায় জানাতে পারি। হঠাৎ বিদ্যুৎ বিদায় নিলো, আমরাও ওসি সাহের কক্ষ থেকে বিদায় নিলাম। তখন রাত ১০ টা ৫ মিনিট। মাত্র ৩৫ মিনিটের আলাপ চারিতায় যা বুঝলাম, ওসি সাহেবের ভালো কিছু করার ইচ্ছা আছে। বাকিটা দেখার বিষয়, লেখারও বিষয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION