1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
Title :
খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর

খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীর গুনবহাতে খাল খননের আড়ালে সামাজিক বনায়নের ৩শতাধিক গাছ কেটে নেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগ, উপজেলা বিএনপির সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের ছত্রছায়ায় কতিপয় প্রভাবশালীরা এ গাছ কাটার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে দিনের আলোতেই খালের দু’পারের প্রায় তিন শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। এতে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহল গাছ কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২০ মে) বিকেলে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাল খননের নামে নির্বিচারে গাছ কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুল কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস/এজিএস রোকনুজ্জামান মিয়া বকুল ও মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ঐতিহাসিক নদেরচাঁদ ঘাট এলাকার মধুমতি নদীর একটি মজা খাল পুনঃখননের কাজ চলছে।
প্রকল্প সূত্রে জানা যায়, উপজেলার প্রান্তসীমায় মধুমতী নদীর নদেরচাঁদ ঘাট থেকে পৌরসভার গুনবহা কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত প্রায় ৬ দশমিক ১ কিলোমিটার খাল খননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। যান্ত্রিক ও শ্রমিকদের সমন্বয়ে কাজটি বাস্তবায়ন করার কথা রয়েছে ।
সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্ষা ও শুকনো মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, উৎপাদন খরচ কমবে এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি খালে সারাবছর পানি থাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষাতেও ভূমিকা রাখবে। তবে স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন প্রকল্পের আড়ালে কতিপয় স্বার্থান্বেষী মহল গাছ কেটে পরিবেশ ধ্বংসের খেলায় মেতে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION