
।। স্টাফ রিপোর্টার।।বোয়ালমারী(ফরিদপুর) : বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, কবি ও গীতিকার সখিনা হোসেনের জীবনের নানাদিক নিয়ে “কবি সখিনা হোসেন : জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা গত ২৯ মে ২০২৬ বিকেলে বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
“জীবন চর্চা কেন্দ্রে”র উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নাট্যজন জীবন কৃষ্ণ পাল। অনুষ্ঠানে নিজের শৈশব, শিক্ষা ও কর্মজীবন এবং কাব্যচর্চার পথে নানা বাধাবিপত্তির কথা তুলে ধরেন কবি সখিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মসিউর রহমান কচি। কবির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন নাট্যজন গাজী শামসুজ্জামান খোকন। কবির জীবনের নানাদিক শ্রোতাদের সামনে তুলে ধরেন কবি-কন্যা জিনাত জাহান সেঁজুতি, কবির জামাতা (বাংলা একাডেমির মহাপরিচালক) অধ্যাপক মোহাম্মদ আজম, কবির সহোদরা সোহানা শারমীন, কবির দেবর মুনীর হাসান রফি, কবির ভগ্নিপতি (পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) আনিসুজ্জামান মনির, বোয়ালমারী জর্জ একাডেমীর প্রধান শিক্ষক আবদুল আজিজ, বোয়ালমারী বার্তার সম্পাদক এডভোকেট কোরবান আলী, কবির ছাত্রী সান্ত্বনা হাসান প্রমূখ।
কবির লেখা স্বাগত সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক ও শিল্পী রূপকুমার সাহার নেতৃত্বে রূপকুমার সংগীত একাডেমির শিল্পীবৃন্দ। কবির লেখা সংগীত পরিবেশন করেন মৃত্যুঞ্জয় পাঠক ও কবির পৌত্রী গীনা তাহমিদা তিতির। সংগীত পরিবেশন করেন জাহিদুল হক পল্লব।
কবির লেখা কবিতা/ছড়া পাঠ করেন শারমিন আজিজ বসরা ও ফাইজা মজনু প্রিয়ন্তি।
অত্যন্ত দক্ষতার সাথে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসরিন আক্তার (কবি সন্ধ্যাতারা)।
নিজেদের লেখা বই কবি সখিনা হোসেন ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের হাতে তুলে দেন কবি প্রদীপ কুমার সাহা ও জাকিয়া সুলতানা শিল্পী।
অনুষ্ঠানকে সুন্দর, সার্থক ও সফল করতে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা গাজী শাহিদুজ্জামান লিটন, কবি ও সম্পাদক কাজী হাসান ফিরোজ, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনূর আলম, আমীর চারু বাবলু, অরূপ কুমার সাহা,সাইফুজ্জামান জিন্নাহ, হাসিবুল্লাহ সাবির, রুহুল আমিন, জি.কে.কিন্ডারগার্টেনের সরোজিৎ রাজবংশী, শহীদুল্লাহ্ সজীব, মিজানুর রহমান, উৎপল সিকদার, সুমন কুমার দাস, জয়ন্ত প্রমুখ।
কবি সখিনা হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমি জীবন্মৃত অবস্থায় ছিলাম, আজকের এই অনুষ্ঠান আবার আমাকে কবিতা লেখার, সুন্দরভাবে বাঁচার অনুপ্রেরণা যোগাল।
কবির জামাতা,বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এ ধরণের আয়োজনের জন্য জীবন চর্চা কেন্দ্রকে আন্তরিক ধন্যবাদ জানান। #