1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক, জুলাই যোদ্ধা মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) এর অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে দলটি। ৪ মে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য- সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। প্রত্যাহার আদেশে বলা হয়েছে “বিগত ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখে জারিকৃত স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/২৭ মোতাবেক আপনাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ’র নির্দেশক্রমে আপনার উপর আরোপিত অব্যাহতি এতদ্বারা প্রত্যাহার করা হলো এবং একইসাথে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে আপনাকে পুনর্বহাল করা হলো।”
এ আদেশের ফলে জুলাই বিপ্লবে প্রথিত ছাত্র-জনতার অদম্য চেতনা বৈষম্যের অবসান ঘটিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দলটির কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন- দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার উপর আস্থা রাখায় দলের মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION