1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২২৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে সেবা প্রদানের পরিবর্তে ব্যক্তিগত বাড়ি ও সহস্রাইল বাজার থেকে কার্যক্রম পরিচালনার অভিযোগ এনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রবিবার (২৮ জুন) বিকেলে উপজেলার রাখালতলী গ্রামের ফুলতলা এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম (কালা মিয়া), উপজেলা যুবদল নেতা রোকনুজ্জামান মিয়া বকুল, মুকুল শেখসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়মিত অফিস না করে নিজের বাড়ি ও সহস্রাইল বাজারে কার্যক্রম পরিচালনা করছেন। এতে ইউনিয়নের সাধারণ মানুষ জন্মনিবন্ধন, প্রত্যয়নপত্র, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
তারা আরও অভিযোগ করেন, চেয়ারম্যান কামাল আহমেদ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন বক্তারা। ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ নিজে মাদক গ্রহণ করেন এবং এলাকার মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এছাড়া রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরকারি ভবনে পরিচালনা করা আইনি ও প্রশাসনিকভাবে বাধ্যতামূলক। জনগণের সেবার স্বার্থে অবিলম্বে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম পরিষদ ভবনে ফিরিয়ে আনার দাবি জানান তারা। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের সাথে যোগাযোগ করতে তার মোবাইলে ফোন করা হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION