1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান এলাকার উন্নয়নে সমাজ বিনির্মাণে উজ্জল নক্ষত্র আফতাব উদ্দীন আহমেদ রুপাপাত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মঈনুল ইসলামকে দেখতে চায় এলাকাবাসী আলফাডাঙ্গায় যুবসমাজের হাতে মাদক কারবারি আটক! মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন বিএনপি নেতা হাসিব বোয়ালমারীতে ব্যবসায়ীকে মারধর ও আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আমরা একটু মানবিক হই বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ বোয়ালমারীতে বিএনপির কর্মী সমাবেশ, কারামুক্ত নেতাদের সংবর্ধনা

বোয়ালমারীতে আঞ্জুমানের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘জীবনেও সাথী, মরণেও সাথী’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে আঞ্জুমান মফিদুল ইসলাম উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি আগত রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

বোয়ালমারী পৌরসদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসায় মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই ফ্রি চিকিৎসা সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই সেবা কর্মকাণ্ড পরিচালিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধা বঞ্চিত বয়োবৃদ্ধ নারী, পুরুষ, শিশুসহ ৫ শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ প্রদান করা হয়।

বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব জনাব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ এর সৌজন্যে মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন বেনু মিয়া। তিনি জানান, এ অঞ্চলে সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষ রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এখানে আগত রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন রোগের ঔষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ার‌ম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য এটিএম ফাইজুল বারী, প্রফেসর ডা. শাহ আলম, দেলোয়ার হোসেন ডালিম, মিয়া মো. হুসাইন, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, প্রধান হাফেজ আব্দুল মতিন প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদান করেন আঞ্জুমান মফিদুল ইসলামের মেডিকেল অফিসার ডা. মো. শাখায়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, দি বারাকা কাউন্সিল ন্যাশনাল মেডিকার গাইনি বিভাগের চিকিৎসক ডা. শারমিন আক্তার, ন্যাশনাল মেডিকেল ও সাজেদা ফাউন্ডেশনের চিকিৎসক শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ সোলায়মান (শুভ) ও আঞ্জুমান মফিদুল ইসলামের স্বেচ্ছাসেবক টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION