1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Title :
আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারীর কারাদণ্ড আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মুন্সি বিল্লাল হুসাইন বোয়ালমারী জর্জ একাডেমীর নতুন কমিটির প্রথম মিটিং কাদিরদিতে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের সিলগালা ও আর্থিক জরিমানা বোয়ালমারীতে বর্ণাঢ্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিকিৎসার টাকার অভাবে থমকে ছিল জীবন, চার রোগীর পাশে বিএনপি নেতা শেখ আজিজুল পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত

বোয়ালমারীতে বর্ণাঢ্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ সেপ্টম্বর) বিকেলে দলের একাংশের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেল ৫টার দিকে বোয়ালমারী অডিটোরিয়াম চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে নেতৃত্ব দেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। শোভাযাত্রাটি পৌরসদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে ফিরে আসে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সামসুদ্দিন মিয়া ঝুনু। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ড. আব্দুস সবুর শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, প্রফেসর শাহিন আলমসহ স্থানীয় নেতারা।
সভায় সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকা বহন করে আসছি। দলের দুর্দিনে আমরা নেতাকর্মীদের পাশে ছিলাম। অথচ আমাদের বহিষ্কৃত নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘যারা বিগত সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, অর্থের বিনিময়ে তাদের দলে ভেড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি। ময়েনদিয়ায় সাম্প্রতিক উত্তেজনার পেছনে যেসব বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা দলবদল করে বিএনপিতে আসা নেতাদের রাজনীতি করি না; আমরা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত সৈনিক। দলের দুর্দিনে যেমন ছিলাম, সুদিনেও তেমনি থাকব। এখন সময় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের লক্ষ্য ও কর্মসূচিকে এগিয়ে নেওয়ার।’
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা সামসুদ্দিন মিয়া ঝুনুর পাশে থাকার এবং দলের সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION