1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা

বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

রুবেল বিশ্বাস : ফরিদপুরের বোয়ালমারীতে গুনবহা বিশ্বাসপাড়া ও আঁধারকোঠা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের বারাশিয়া নদীতে এ আয়োজন করা হয়।

ভেলা বাইচের পাশাপাশি অনুষ্ঠানে হাঁস ধরা, সাঁতার ও কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ নদীর দুই পাড়ে জড়ো হন। এ সময় নদীর পাড়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মেলায় বিভিন্ন খাবার ও শিশুদের খেলনার দোকান বসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হুসাইন বলেন, ভেলা বাইচ আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ। এ আয়োজনকে কেন্দ্র করে বারাশিয়া নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মিলনমেলার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। তিনি বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে সহায়তা করে। গ্রামীণ ঐতিহ্য রক্ষায় যুব সমাজকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ আয়োজনের আরেকটি ভালো দিক হলো এখানে কোনো অপসংস্কৃতির চর্চা হয়নি।

ভেলা বাইচের উদ্বোধন করেন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা মো. ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. শহীদউদ্দিন মিয়া দিপু, দপ্তর সম্পাদক মহসিন আলম চান, সমাজকল্যাণ সংগঠনের সভাপতি আজিম বিশ্বাসসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION