
স্টাফ রিপোর্টার: বোয়ালমারী জর্জ একাডেমী শত বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। গত ১ সেপ্টেম্বর সকালে স্কুলের সভাকক্ষে নতুন কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্ররম্ভে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন কমিটির সভাপতি হলেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা। অভিভাবক সদস্য হলেন আলহাজ্ব মো. জাকির হোসেন চৌধুরী। শিক্ষক প্রতিনিধি মো. আনিচুজ্জামান। প্রধান অতিথি বলেন, ফরিদপুর ১ আসনে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীর উপজেলার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় সরকারিকরণ করা হয় তাহলে প্রথমে হবে বোয়ালমারী জর্জ একাডেমী। দানবীর খ্যাত ছবদু মিয়ার নামেও কিছু একটা করার অভিমত ব্যক্ত করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসানসহ প্রায় সব বক্তারা একটি বিষয়ে গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, স্কুলের শিক্ষার মানোন্নয়ন করতে হবে। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের লবিং গ্রুপিং বন্ধ করতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবলু প্রমুখ।