1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারীর কারাদণ্ড আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মুন্সি বিল্লাল হুসাইন বোয়ালমারী জর্জ একাডেমীর নতুন কমিটির প্রথম মিটিং কাদিরদিতে অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের সিলগালা ও আর্থিক জরিমানা বোয়ালমারীতে বর্ণাঢ্য বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চিকিৎসার টাকার অভাবে থমকে ছিল জীবন, চার রোগীর পাশে বিএনপি নেতা শেখ আজিজুল পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের বোয়ালমারীতে শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব উদযাপন করেন। জন্মাষ্টমী উপলক্ষে বোয়ালমারী কেন্দ্রীয় রক্ষা চন্ডী মন্দির থেকে বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্ত নারী-পুরুষ অংশ নেন। উৎসবের বাড়তি আমেজ যোগ করে ছোট ছোট ছেলে-মেয়েরা রাধা-কৃষ্ণ সাজে। র‌্যালীটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় রক্ষাচন্ডী মন্দিরে এসে শেষ হয়। র‌্যালী শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী শ্রী শ্রী রক্ষাচন্ডী মন্দির কমিটির সভাপতি বাবু শ্যামল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, “শ্রীকৃষ্ণ ছিলেন শান্তি ও সম্প্রীতির প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই করেছেন। আজকের এই জন্মাষ্টমীতে আমাদের শপথ নিতে হবে, আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। বোয়ালমারীতে হিন্দু-মুসলিম আমরা ভাই ভাই। এখানে কোনো ভেদাভেদ নেই।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন, সাবেক কাউন্সিলর ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী শেখ আজিজুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মনির হোসেন, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম মহু, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহিদুল হক পল্লব, মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু সিকদার, বোয়ালমারী স্বর্ণ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মদন কুমার দাস, বাসুদেব সাহা প্রমুখ।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দিরে মধ্যরাতে শ্রীকৃষ্ণের বিশেষ নিশীথ পূজা, গীতাপাঠ, কীর্তন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION