1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৮৪ Time View

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে বসতবাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাঁদের রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ উঠেছে।

​আহতরা হলেন—বড়রিয়া গ্রামের মৃত আকুব্বর শেখের ছেলে ও পেশায় ড্রাইভার মো. রাসেল শেখ (৩৫) এবং তাঁর স্ত্রী মোছা. আলমতি বেগম (৩০)। আহত গৃহবধূ বর্তমানে নয় মাসের অন্তসত্ত্বা বলে জানা গেছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে মো. রাসেল শেখের বসতবাড়ির ভেতর ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মঈন সরদারের ছেলে মো. মারকিন সরদারের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মারকিন সরদার ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে রাসেল শেখের মাথায় সজোরে কোপ মারেন। এতে তিনি মাথায় গুরুতর ও রক্তাক্ত জখম হন। এ সময় তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী আলমতি বেগম এগিয়ে এলে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।

​ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে স্ত্রীর শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ জানান, এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION