1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন

একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বোয়ালমারী উপজেলা সদরের থানার গেট এলাকায় মোল্যা ফাস্টফুড নামক একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে মাত্র ২০ দিনের ব্যবধানে দু’বার দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। থানার গেট থেকে মাত্র ৪০/৫০ হাত দূরত্বে অবস্থিত দোকানটিতে টিনের চাল খুলে এমন চাঞ্চল্যকর চুরির ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেমন পথে বসতে চলেছেন তেমনি আশপাশের ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে পড়েছে চরম উদ্বেগ-উৎকন্ঠা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দুটি ঘটনায়ই থানায় দরখাস্ত দিলেও চোরাই পণ্য উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের তেমন সারা মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীর। জানাযায়,উপজেলার মিরেরচর গ্রাম নিবাসী মোঃ বিপ্লব মোল্লার মালিকানাধীন দোকানটিতে গত ১৭ অক্টোবর প্রথম দফায় চুরি সংগঠিত হয়। চোরের দল গভীর রাতে দোকান ঘরটির টিনের চালের স্ক্রু খুলে ভিতরে প্রবেশ করে নগদ ৩ হাজার ৭ শত টাকা এবং বিভিন্ন ব্রান্ডের নামি-দামি সিগারেট,চকলেট,কোমল পানীয় সহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। দুঃখজনক হলেও সত্য প্রথম দফায় এই চুরির ধাক্কা সামলাতে না সামলাতেই মাত্র ২০ দিনের ব্যবধানে দোকানটিতে দ্বিতীয় দফায় আবার চুরি হয়ে। এ পর্বেও চোরের দল একই কায়দায় দোকানে প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা এবং দেড় লক্ষাধিক টাকার একই ধরনের মালামাল নিয়ে পালিয়ে যায়।একটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে সীমিত সময়ের ব্যবধানে পরপর দু’বার চুরি সংগঠিত হয় আর্থিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব মোল্লা। দুটি চুরির ঘটনাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু থানা পুলিশ দরখাস্ত দুটির ব্যাপারে এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেইনি বলে অভিযোগ ভুক্তভোগীর। হতাশাগ্রস্থ ব্যবসায়ী বিপ্লব মোল্লা বলেন,বোয়ালমারী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আমার দোকান। এর একদিকে থানা আরেক দিকে বৃহৎ বোয়ালমারী বাজার। সকাল থেকে গভীর রাত অব্দি জায়গাটিতে মানুষের বিচরণ থাকে। থানার প্রবেশদ্বার ঘেঁষেই আমার দোকান ঘরের অবস্থান। বাজারের নৈশ প্রহরী ছাড়াও থানার পুলিশ সদস্যদের চলাফেরা আমার দোকানের সামনে দিয়েই। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে পরপর দু’বার চুরি সংগঠিত হলো তা খুবই রহস্যজনক। বিষয়টি উদ্বেগেরও। তিনি বলেন,ঘটনার পরপরই থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে পুলিশের উল্লেখযোগ্য কোন তৎপরতা চোখে পড়েনি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে হাসিব শেখ নামে এক চোর শনাক্ত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে অসন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগী ব্যবসায়ী। এছাড়া পৌর সদরে গত এক মাসে ডজন খানেক চুরি সংঘটিত হয়েছে ।এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,অভিযোগ দুটির বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। একজন চোর সনাক্ত হয়েছে।আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION