1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। দেশীয় পণ্য, হস্ত ও কুটিরশিল্পের প্রসার, ঐতিহ্যবাহী জামদানি শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় ও সাংসারিক পণ্যসামগ্রী এক জায়গায় প্রদর্শন ও বিক্রির মাধ্যমে ক্রেতাদের কাছে সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

দক্ষিণ অঞ্চল শিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন ধরনের পণ্যসামগ্রীর সমাহার ঘটেছে। দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পাশাপাশি থাকছে জামদানি শাড়ি, হস্তশিল্প, কুটিরশিল্প এবং দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় নানা সামগ্রী। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনাকাটার সুযোগ তৈরি হওয়ায় স্থানীয় ক্রেতা-দর্শনার্থীদের কাছে মেলাটি আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।

মেলায় মোট ২৭টি বাণিজ্যিক স্টল স্থান পেয়েছে। বাণিজ্যিক পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে বিশেষ আয়োজন। শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা এবং মিনি সার্কাস, ফাস্টফুডের একাধিক দোকান থাকবে এ আয়োজন। ফলে কেনাকাটার পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন দর্শনার্থীরা।

আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এ মেলার মাধ্যমে স্থানীয় বাজারে বিভিন্ন অঞ্চলের পণ্যসামগ্রীর পরিচিতি বাড়বে। পাশাপাশি দেশীয় পণ্য, ক্ষুদ্র ও কুটিরশিল্পের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাদের।

মো. নান্নু মিয়ার সভাপতিত্বে ও মো. ইলিয়াস হোসেনের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন খান রাব্বি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইকবাল ঠাকুর পিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, বোয়ালমারী কলেজের সাবেক জিএস রোকনুজ্জামান মিয়া বকুল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষক দলের সভাপতি বজলুর করিম চাঁদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মিয়া দিপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
মেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন বোয়ালমারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. চুন্নু শেখ, উপজেলা বিএনপির সদস্য মো. আব্বাস শেখ, ছাত্রদল নেতা ইমরান মৃধা। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বিএনপি নেতা মো. ইলিয়াস হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION