1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন একই দোকানে বার বার চুরি বণিক সমিতি নির্বিকার ব্যবসায়ীরা হতাশ মহম্মদপুরে বাড়িতে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত বোয়ালমারীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান

বোয়ালমারীতে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আনন্দঘন পরিবেশে ইলেকট্রিক মিস্ত্রিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বাদ জুমা পৌরসদরের ছোলনা এলাকায় বোয়ালমারী বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মিয়া ইলেকট্রনিক্স’-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী মো. ইদ্রিস আলী মিয়ার সভাপতিত্বে এবং মিয়া ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. পিকুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিআরবি কেবলের ডিস্ট্রিবিউটর নাসিরউজ্জামান, সুপার স্টারের ডিস্ট্রিবিউটর আজিজুল মিয়া, ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গ্রাহকদের সঠিক সেবা নিশ্চিত করতে দক্ষ ও সচেতন ইলেকট্রিক মিস্ত্রিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মিলনমেলায় বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার দেড় শতাধিক ইলেকট্রিক মিস্ত্রি অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়। মিস্ত্রিদের পেশাগত কাজের সুরক্ষা ও সুবিধার কথা চিন্তা করে মিয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে টুলস রাখার ব্যাগ, হারনেস এবং মাথার সেফটি ক্যাপ উপহার হিসেবে প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION