1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি

বোয়ালমারীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৭০৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে জব্দকৃত ওই মাছ ধরার নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল ও পুতন্তিপাড়া এবং পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজি বিল থেকে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় প্রায় ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে ভস্মীভূত করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনটি বিল থেকে ওই নিষিদ্ধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION