1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা

বোয়ালমারীতে গৃহবধূর খুনি ধরতে তৎপর প্রশাসন থানায় অভিযোগ

  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৭৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে তিন সন্তানের এক জননীকে গলাকেটে হত্যার পরপরই খুনি ধরতে তৎপর হয়ে উঠেছে প্রশাসনের বিভিন্ন সংস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ক্লু বিহীন এ হত্যাকান্ডের খুনি ধরতে কিছুটা বেগ পেতে হচ্ছে। দুর্বৃত্তরা বৃহস্পতিবার (৭ অক্টোবর) দিনের যেকোনো সময় হত্যার পর নিলুফার ইয়াসমিন (৪০) নামের ওই গৃহবধূর গলাকাটা লাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রাখে। ওই গৃহবধূর বাড়ি বোয়ালমারী পৌরসভার ৬ নং ওয়ার্ডের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস ষ্টেশনের পশ্চিমে আধারকোঠা গ্রামে। তিনি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের আব্দুল ওহাব মোল্যার মেয়ে এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল আবুল খায়েরের স্ত্রী। হত্যাকাণ্ডের পর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, গোয়েন্দা সংস্থা পিবিআই, সিআইডি, ডিবি, র‌্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরদিন শনিবার ৯ অক্টোবর সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের বোন স্কুল শিক্ষক কবিতা খানম (৩০) জানান, নিলুফার মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া গ্রামে। ইমরান (২০) ও অন্তর (১৮) নামে তার দুই ছেলে জাহাজে কাজ করেন। দুলাভাই মারা যাওয়ার পর ওই বাড়িতে তিনি একাই থাকতেন। সকাল সাড়ে ৭টার দিকে নিলুফা মাকে (জাহেদা বেগম) ফোনে জানিয়েছিল আলফাডাঙ্গা ব্যাংকে টাকা তুলতে যাওয়ার সময় তার মেয়ে প্রিয়াংকার সন্তানের জন্য ইমাম সাহেবের কাছ থেকে তেল পড়া নিয়ে যায়। সে মোতাবেক ওইদিন সকাল ৯টার দিকে বোয়ালমারী জামে মসজিদের সাবেক ইমাম আবুল হাসান সাহেবের বাড়িতে যায়। সেখানে ঘন্টাখানেক দেরি করে তেলপড়া নিয়ে বাসায় আসে। দুপুরের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। কোনোভাবেই যোগাযোগ করতে না পারায় সন্ধ্যা ৭টার দিকে মা, খালা এবং আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি প্রধান গেট তালাবদ্ধ। এ সময় ওয়াল টপকে ঘরের ভিতরে প্রবেশ করে দেখি বিছানা ও ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘর থেকে কিছু একটা টেনে নেয়ার ছাপ টয়লেটের ট্যাংকি পর্যন্ত দেখা যায়। টয়লেটের ট্যাংকির ঢাকনা খোলা হলে ময়লার মধ্যে আমার বোনের পা দেখতে পাই। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত ৮টায় লাশ উদ্ধার করে।
নিহতের মেয়ে প্রিয়াঙ্কা বলেন, গত বছর বাবা মারা যাওয়ার পর থেকে মা একাই ওই বাড়িতে থাকতেন। ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে মার সাথে সর্বশেষ কথা হয়েছিল। সকাল ১০টার পর থেকে মা’র ফোন বন্ধ পাই।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে ইমরান বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন এবং হত্যাকান্ডের তদন্ত করছেন। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION