1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি

বোয়ালমারীতে জেলা প্রশাসকের মতবিনিময়

  • Update Time : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৬৮৭ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে জেলা প্রশাসক অতুল সরকারের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তাঁর বক্তব্যে বলেন, আমরা উন্নত দেশের কাতারে যাচ্ছি। আমাদের মাথাপিছু আয় ইতোমধ্যে দুই হাজার ডলার ছাড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা খুব সহসাই পাব। এজন্য আমাদের আচরণের পরিবর্তন করতে হবে। ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। সরকারি কর্মকর্তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। নির্দিষ্ট সময়ে কর্মকর্তাদের অফিসে পৌঁছাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া বাজার পেরিফেরি নিয়ে যে সমস্যা আছে তা সমাধান হলে এলাকার মানুষ জেলা প্রশাসককে গণসংবর্ধনা দিবে বলে উল্লেখ করেন। অফিসারদের পক্ষে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আমরা উপজেলা পরিষদ ও প্রশাসন মিলেমিশে বোয়ালমারী উপজেলার উন্নয়নের কাজ করে যাচ্ছি। চেয়ারম্যানদের পক্ষে ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সাতৈর ওভারপাসের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাংবাদিকদের পক্ষে বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী বলেন, কতিপয় অফিসার কর্মস্থলে থাকেন না। দূর থেকে আসেন। অফিস সময়ের পরে আসেন এবং অফিস শেষ হওয়ার আগেই চলে যান। বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল সাহা উপস্থিত সকলকে শারদীয়ার নিমন্ত্রণ জানিয়ে বলেন, পেরিফেরি থাকার কারণে আমরা লোন নিয়ে পরিষদ করতে পারছি না। ব্যবসা বাণিজ্যে খুবই অসুবিধা হচ্ছে। আব্দুস সালাম বাবুও অনুরূপ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম। সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার উল্লেখিত সকলের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ আলোক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION