1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীর ময়না ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬৩২ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবানে বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের সার্বিক তত্বাবধানে সাতৈর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে এ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রিফাত আহমেদ।
ময়না ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. জিয়াউর রহমান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাসেল কবীরের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মো. আহাদুল করিম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. জাহিদ হাসান, নিখিল সাহা, মো. নাজমুল, বোয়ালমারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিব, যুবলীগ নেতা মিজানুর রহমান লুলু, মাসুম, তিতাস, ফারুক হোসেন, ইয়াসিন কাজী, বিলায়েত বারী, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা মারুফ তামিম প্রমুখ।
পরে ময়না ইউনিয়নের চরবর্ণি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট চারাগাছ বিতরণ করা হয়। এ সময় যুবলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION