1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৯৬৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলার বাইখীর চৌরাস্তা সংলগ্ন হাসিনা ইমারত প্লাজায় বিকেল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল সিকদার।
চতুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মলয় কুমার বোস, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সদস্য ও কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, চতুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কামরুল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এসএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসান মোল্যা, পিওর গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিচুর রহমান হিটলু।
চতুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মো. ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস শরীফ। বিশেষ বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল, প্রচার সম্পাদক শেখ মো. আনিচুজ্জামান আনিস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, সহদপ্তর সম্পাদক ওহিদুর হক উজ্জল, ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. হাসিবুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. মাহমুদুন্নবী মামুন প্রমুখ।
চতুল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী আবেদন করেন। সভাপতি পদে আবেদনকারীরা হলেন মো. মফিজুর রহমান, মো. ওলিয়ার রহমান ও কৃষ্ণ চন্দ্র নন্দী। সাধারণ সম্পাদক পদে মো. রতন আলী, মিজানুর রহমান ও আরিফুর রহমান বাদল আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION