1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সারের অতিরিক্ত দাম নিলেই ডিলারশীপ বাতিলের হুশিয়ারী

  • Update Time : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭১ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ কৃষকদের চাহিদা অনুযায়ী সার বিক্রয় না করলে এবং সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দাম নিলেই ডিলারশীপ বাতিলের হুশিয়ারী জানালেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।
সম্প্রতি ফরিদপুরের বোয়ালমারীতে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে কৃষকদের থেকে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সার ও বীজ মনিটরিং কমিটির জরুরী সভার আহবান করেন।
বৃহস্পতিবার বেলা ১১ঘটিকায় উপজেলা হলরুমে বোয়ালমারী উপজেলাধীন ১২৬জন বিসিআইসি ও সাব-ডিলারদের নিয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমানে সারের কোন সংকট নেই। যদি সিন্ডিকেট করে কৃষকদের নিকট থেকে দাম বেশি নেওয়া হয় তাহলে কোন ডিলারকে ছাড় দেওয়া হবে না। দাম বেশি নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে আহবান জানান তিনি।
এ সময় কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় তার বক্তব্যে বিসিআইসি ডিলার ও সাব- ডিলারদের নির্ধারিত মূল্যের লালসালু টানানো, মজুদ খাতা লিপিবদ্ধসহ ক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করলে এবং অতিরিক্ত দাম গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুশিয়ারী জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার ও বীজ মনিটারিং কমিটির সভাপতি মোশারেফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বিসিআইসি ফরিদপুর জেলার সভাপতি আব্দুস সালাম বাবু, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি অ্যাড. কোরবান আলী প্রমূখ।
এ সভায় উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, চাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসা. সামসুন্নাহার মুহিদ, সাংবাদিক আমীর চারু বাবলু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION