1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও!

সাংবাদিকদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই- সমাজসেবক দেলোয়ার হোসেন

  • Update Time : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: সাংবাদিকদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চান কাদিরদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, কাদিরদী ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ ও মধুখালী কাজী সিরাজুল ইসলাম স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, ফরিদপুর ব্রাদার্স ক্লাবের সিনিয়র সহসাধারণ সম্পাদক, গুলশান নর্থ ক্লাব ও ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সদস্য, ফিউচার এনিমেশন লিমিটেডের চেয়ারম্যান, লেনদেন বিডি লিমিটেড ও আমানা গ্রুপ লিমিটেডের পরিচালক বহুমুখী প্রতিভার অধিকারী সমাজসেবক মো. দেলোয়ার হোসেন। সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে রবিবার (১৮.০৯.২২) রাত ৮টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রেসক্লাব বোয়ালমারীর পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। আর্তমানবতার সেবা, শিক্ষা সাংস্কৃতি ও ক্রীড়া অঙ্গণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রেসক্লাব বোয়ালমারীর সদস্যরা এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবর্ধিত শিক্ষানুরাগী তরুণ সমাজসেবক মো. দেলোয়ার হোসেন বলেন, সম্প্রতি আমি কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছি। স্কুলটির অবকাঠামো উন্নয়নসহ পড়ালেখার মানউন্নয়নে কাজ করে যাচ্ছি। অদূর ভবিষ্যতে বিদ্যালয়টির শিক্ষার মানের আমূল পরিবর্তন ঘটবে বলে আমি বিশ্বাস করি। ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দানবীর আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামের উন্নয়নমূলক কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে আমি এলাকার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে চাই। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারা সৌভাগ্যের ব্যাপার। তাছাড়া যে মাটি ও মানুষের মাঝে আমি বড় হয়েছি, তাদের জন্য কিছু করতে না পারলে আমি ঋণি থেকে যাবো। তাই নিজের ক্ষমতা বা যশ-খ্যাতির জন্য নয় নির্মোহভাবে সমাজ ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। সমাজ কল্যাণের এই মহতি অভিযাত্রায় সমাজের বিবেক সাংবাদিকদের আমার পাশে চাই। তাদেরও সুখ-দুঃখের সঙ্গী হতে চাই।
প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি যমুনা টিভি প্রতিনিধি মুহাব্বত জান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য পুনরুত্থানের বার্তা সম্পাদক মিজান-উর-রহমান, সহসাধারণ সম্পাদক ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, কার্যনির্বাহী সদস্য ও সকালের সময় প্রতিনিধি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এসটিভি প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, বাংলাদেশের খবর প্রতিনিধি এমএম জামান, বাঙ্গালী সময় প্রতিনিধি কেএম রেজাউল করিম, কোষাধ্যক্ষ খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, প্রচার সম্পাদক এসএম রুবেল, কার্যনির্বাহী সদস্য ও গণমুক্তি প্রতিনিধি বিপ্লব আহমেদ, সদস্য আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION