1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে ১০ জুয়ারি আটক

  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৯৮ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলায় পৃথক দুটি স্থান থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর এলাকা থেকে ৬ জন ও দাদপুর ইউনিয়ন থেকে ৪ জুয়াড়ি ও জুয়ার সরঞ্জাম এবং টাকাসহ আটক করা হয়। মঙ্গলবার দুপুরে জুয়াড়িদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশের উপপরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের ভোলা মাস্টারের কলা বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে আটক করা হয়। আটক করা জুয়াড়িরা হলেন, ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের মো. হাফিজুরের ছেলে আলিমুজ্জামান রাজিব (২৯), মৃত কাদের বিশ্বাসের ছেলে মো. মামুন বিশ্বাস (৩১), ধীরেন্দ্রনাথের ছেলে কুটিরশ্বর কুমার মন্ডল (৪০), পরিমল বাইন (৪৩), গোহাইলবাড়ী গ্রামের লক্ষণ রায়ের ছেলে বিপুল রায় (৩০), চরদৈতরকাঠি গ্রামের বিল্লাল শেখ (৪২)। সহ-উপপরিদর্শক শাফিউদ্দীন বলেন, অপর দিকে ওই রাতেই দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের আকরাম বিশ্বাসের ধান খেতে জুয়া খেলার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ৪জন জুয়াড়িকে জুয়ার সরঞ্জাম ও টাকাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, দাদপুর চরপাড়া এলাকার হুসাইন মোল্যা (৪০), হারুন শেখ (৫০), সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মাহবুব মোল্যা (২৮), বিল্লাল মোল্যা (৩৪)। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে জুয়ার সরঞ্জামাদিসহ ১০ জন জুয়াড়ুকে আটক করা হয়। গতকাল দুপুরে জুয়াড়িদের ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION