1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • Update Time : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৮৬৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী পৌরবাসীর আয়োজনে শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বোয়ালমারী চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধনে এলাকার হাজারো লোক অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে একাধিক ব্যানার, পোস্টার ও প্লাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল, ‘মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ্ ও তার অনৈতিক ব্যবসার মদদকারী সুলতান, রোমেল, মুন্না, মিথুন, শাহীন, নিজাম এবং ব্যবসার সহযোগী আবু তালহা তনু, অনিক, মানিক, রুদ্র, ফাইজুল্লাহ, কামাল, রবিউল, ফয়সাল এদের গ্রেফতারের দাবিতে ও রায়পুরে অনুষ্ঠিত মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন।’ বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভার ২নং ওয়ার্ডের রায়পুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান আব্দুল্লাহ কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে মাদকসহ গ্রেফতার হয়। জামিনে এসে সে তার সহযোগিদের নিয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করে। আব্দুল্লাহকে বাধা দিতে গেলে তারা নিরীহ্ মানুষের উপর নানাবিধ অত্যাচার শুরু করে। এরই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এলাকাবাসীদের সাথে নিয়ে প্রশাসনের সহযোগিতায় মাদক কারবারীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আহাদুল করিম আহাদ, ইউপি সদস্য মো. এনায়েত হোসেন, বোয়ালমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সোবহান, মো. ইমরান হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION