1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, একটি জীবনকে বাঁচিয়ে রাখা বোয়ালমারীতে আ’লীগ নেতার অত্যাচারে ঘরছাড়া বিএনপির নেতাকর্মীরা বোয়ালমারীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবাকে মারধরের অভিযোগ কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে হচ্ছেটা কি বোয়ালমারীতে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ ও বরাদ্দ দিয়ে ১২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ  আমেরিকা ও কানাডা সফর শেষে দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন গোলাম কুদ্দুস শেখ বোয়ালমারীতে গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ প্রদান “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”

বোয়ালমারীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে ভোগান্তি

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৭৫ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি সরকারি কাঁচা রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে। দু’পাশ দখল করে নিয়েছে রাস্তার পার্শ্ববর্তী জমির মালিকেরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও পথচারী।
জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রেমতারা গ্রামের গণি শেখের বাড়ি থেকে হোসেন শেখের বাড়ি পর্যন্ত আনুমানিক ৪শ ফুট লম্বা ও ২২ ফুট চওড়া সরকারি কাঁচা রাস্তার বেশিরভাগই দখল করে নিয়েছে পাশ্ববর্তী জমির মালিকেরা। এতে প্রেমতারা ও কেরশাইল গ্রামের স্কুলগামী কয়েকশত শিক্ষার্থীসহ ওই এলাকার প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতে অসুবিধার সৃষ্টি হচ্ছে।

৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মো. সুজন মুন্সি, মো. তোফাজ্জেল শেখ, নিজাম শেখ, সবুজ শেখ, হোসেন মোল্যা, মনছুর শেখ ও ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মো. সজিব অভিযোগ করে বলেন, ইতোপূর্বে সাতৈর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান, ইউপি সদস্য ইসমাইল মেম্বারসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত থেকে সরকারি রাস্তাটির সিমানা নির্ধারণ করে দিয়ে যান। তখন রাস্তাটির আনুমানিক দৈর্ঘ্য ছিল ৪শ ফুট এবং প্রস্থ পশ্চিমে ৩২ ফুট ও পূর্বে ২২ ফুট। কিছুদিন পর পার্শ্ববর্তী জমির মালিকরা যে যার মতো করে রাস্তাটির দখল নিতে শুরু করেন। এখন রাস্তাটির দৈর্ঘ্য ঠিক থাকলেও প্রস্থ ৫ ফুটে এসে দাঁড়িয়েছে। একটি ভ্যানগাড়ি নিয়েও চলাচল করা কষ্টসাধ্য। সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি সরকারি রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি কাঁচা রাস্তার পাশ্ববর্তী জমির মালিক মৃত হাসেন শেখের ছেলে ছানাউল্লাহ সরকারি রাস্তার জমিতেই নির্মাণ করেছেন বাথরুম ও রান্নাঘর। ইবাদত শেখের স্ত্রী কোমেলা বেগম রাস্তার জায়গাতেই তুলেছেন গোয়ালঘর, বাথরুম, রান্নাঘর। সামান্য বৃষ্টি ও পানিতে গোয়ালঘর আর বাথরুমের ময়লা রাস্তায় এসে পড়ে। দুর্গন্ধ আর ময়লায় রাস্তা দিয়ে চলাচল করা হয়। সরকারি রাস্তার অপর পাশ দখল করে মৃত আব্দুল খালেক মাতুব্বরের ছেলে জুনাব শেখ লাগিয়েছেন সারি সারি গাছ। দু’পাশ থেকে দখল হওয়ায় রাস্তাটির এখন প্রস্থে দাঁড়িয়েছে ৫/৬ ফুট। এতে ওই এলাকার স্কুলগামী শিক্ষার্থী সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল মোল্যা বলেন, রাস্তার আশপাশের কয়েকজন জমির মালিক সরকারি ওই রাস্তাটির কিছু অংশ দখল করে স্থাপনা নির্মাণ করেছে। আমি সরেজমিনে গিয়ে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION