1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫৬০ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র ” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় একটি  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী থানা চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের থানা চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ  আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের সিনিয়ার সহকারি পুলিশ সুপার ( মধুখালী সার্কেল) সুমন কর, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু,
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা  সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব হাসান সিকদার,  জেলা পরিষদের মহিলা সদস্য জেসমিন সেলিম আলপনা, শাহ জাফর টেকনিকাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, উপজেলা ক্যাব সভাপতি মুহাব্বাত জান চৌধুরী, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু,
ময়না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  নাসির মোহাম্মাদ সেলিম, বোয়ালমারী পৌরসভার প্যানেল মেয়র মো. মোমিন খান, কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, প্রভাষক জাহিদ পল্লব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION