1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বোয়ালমারীতে বিএনপির প্রস্তুতিসভা

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫৪৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় মহা সমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার (৩০ অক্টোবর) জেলার বোয়ালমারীতে দলটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলার হাসামদিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেদ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি শাহ মোঃ আবু জাফর, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ সৈয়দ মোদারেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আলী আফজাল খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, আতাউর রশিদ বাচ্চু, বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফছার উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল আহমেদ ও ফরিদপুর জেলা যুবদলের সহসম্পাদক মোঃ ইমরান হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুন্নী রহমান। সভায় নেতৃবৃন্দ বলেন, আর কোন নত স্বীকার নয়। ১৪ বছর ধরে মার খাচ্ছি, এখন তা ফেরত দেয়ার পালা। তবে জিয়ার সৈনিকরা কাউকে আগে আঘাত করবে না। কেউ যদি আগ বাড়িয়ে আঘাত করতে আসে তাকে সুস্থ শরীরেও ফেরত যেতে দেয়া হবে না। বক্তারা বলেন, দেশের ১৬ কোটি মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে বিএনপিসহ গোটা দেশবাসীর অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে। এরই অংশ হিসাবে আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় মহা সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ হচ্ছে- নব্য স্বৈরশাসকের কবল থেকে দেশের মাটি ও মানুষকে উদ্ধারের সমাবেশ। তাই স্বৈরশাসক চক্রের সকল বাঁধা, ষড়যন্ত্র গুড়িয়ে দিয়ে সকলকে সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION