1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

রাজধানীতে ৫০ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ কদমী ও রুপাপাতের ৩জন আটক

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১০৮৫ Time View

ঢাকা প্রতিনিধি: ঢাকার রূপনগর ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। র‌্যাব-১০-এর এ অভিযানে মালিক ও কারিগরসহ তিনজনকে আটক করা হয়। এছাড়া বিপুল পরিমান জাল স্ট্যাম্প ও জাল স্ট্যাম্প তৈরির সরঞ্জামাদি উদ্ধার হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার রূপনগরের ইস্টার্ন হাউজিং ও মিরপুর দুই এলাকায় অভিযান চালায়।

এ অভিযানে আনুমানিক ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প ও সেগুলো তৈরির প্রায় ২০ লক্ষ টাকার সরঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়া কারখানার মালিকসহ ০৩ জনকে আটক করে র‌্যাব।
আটককৃতরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত গ্রামের সাইফুল মিয়ার ছেলে মোঃ মোতাহার মিয়া (২৬), একই গ্রামের কর্মচারী মো. মিকাইল মিয়া (২০) ও কদমী গ্রামের মো. শাহজাহান মিয়ার নাতী ও লিটন পারভেজের মেয়ে মোছাঃ আম্বিয়া পারভেজ লুপা (২০)। মোতাহার ও লুপা স্বামী-স্ত্রী। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এরা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি, বিক্রিসহ এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
আটকের সময় তাদের নিকট থেকে বিপুল পরিমান ১০টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোট ফি এবং ১০০ টাকা মূল্যমানের নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ প্রায় ২০ লক্ষ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প, নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প ও জাল কোট ফি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাবের অনুসন্ধানে জানা যায়, আটককৃতরা জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্প প্রস্তুত ও সরবরাহকারী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রায় ছয় মাসের অধিক সময় ধরে বাংলাদেশ সরকারের সিকিউরিটি প্রিন্টিং প্রেসের মুদ্রনযোগ্য বিভিন্ন সরকারী রেভিনিউ স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে জাল রেভিনিউ স্ট্যাম্প প্রস্তুত করে দেশের বিভিন্ন অসাধু রেভিনিউ স্ট্যাম্প, বাংলাদেশ কোট ফি ও নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়কারী প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION