1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭২৫ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট নামকস্থানে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের এক আরোহী। নিহতের নাম মোহাম্মদ শরীফ (৪৫)। সে ফরিদপুর সদরের হারু কান্দি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে পার্শবর্তী মাগুরা জেলার মুহাম্মদপুরের মধুমতি নদীতে বিহারী লাল সিকদার নৌকাবাইচ দেখতে যাচ্ছিল। মুজুরদিয়া ব্রিজের মোড়ে দ্রুতগতীর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফরিদপুরগামী বিলাস পরিবহন (ফরিদপুর-গ ১১০০০৫) চলন্ত বাসের নিচে চলে যায়। এতে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোটরসাইকেল চালক শরীফ।
এ সময় মোটরসাইকেল আরোহী অপর যুবক গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিস কর্মীরা লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করে।
বোয়ালমারী থানা উপ-পরিদর্শক আক্কাচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION