1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪১৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়, র‍্যালীটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রেখা পারভিন, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, মাধবপুর দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি জিয়াউর রহমান লিঙ্কন, আটঘরিয়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. তুরাব আলী, চালিনগর আশঅর আলো সমবায় সমিতির সভাপতি মো. সবুর শেখ প্রমুখ । এছাড়ার উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৬ জন সমবায়ীদের মধ্যে গাভী ক্রয়ের জন্য এক লাখ টাকা করে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION