1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
স্বামীর সঙ্গে বিরোধ: দুই সন্তানকে নিয়ে মায়ের বিষপান, একজনের মৃত্যু বাগদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পূর্ণ ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ মাগুরার মহম্মদপুরে মধুমতীতে জমজমাট নৌকা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত অটিজম ও ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. আবু মুছা খান শান্তি ও সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি- শেখ আজিজুল হক মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ৫২৯ Time View
Exif_JPEG_420

আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ স্মার্ট কার্ড বিতরণ করা হয়।গতকাল সোমবার(১৪ নভেম্বর) সকাল ১২ টায় অডিটরিয়াম হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ আমাদের সবাইকে তাদের সম্মান দিতে হবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের আরো সম্মানিত হবে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক ও পরিচালনায় সহকারি কমিশনার ভূমি রজত বিশ্বাস, অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এসএম আকরাম হোসেন ,যুদ্ধকালীন থানা কমান্ডার ও ডিপুটি সাব-সেক্টর কমান্ডার (ফরিদপুর) বীর মুক্তিযোদ্ধা শাহ একেএম হাফিজ উদ্দিন কাদেরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,পাচুড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান সর্দার মিজান ,আরো উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের,পৌর মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইচ চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জাহাঙ্গীর আলম,। অনুষ্ঠানে মোট ৩৭৭ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।এরমধ্যে জীবিত ৩৭৫ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়এবং স্মার্ট কার্ডধারীর মধ্যে সাম্প্রতিক দুই বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরন করেন ।এরপর উপজেলা সুইমিংপুল উদ্বোধন ও ২০২২-২৩ অর্থ বছরে ” চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন ” প্রকল্পে আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের অ্যাসিস্টিভ ডিভাইস ৭ টি হুইল চেয়ার, ক্র্যাচ বিতরন করনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION