1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Title :
ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বিএনপির আহবায়ক কমিটি স্থগিত বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার

বোয়ালমারীতে ১৫ লাখ টাকা নিয়ে এনজিও উধাও

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৯৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে একটি ভূয়া আর্থিক বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাহকের ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ‘সমাজ কল্যাণ সংস্থা’ নামের কথিত ওই এনজিওটি ঋণ দেয়ার জন্য সঞ্চয় বাবদ আদায়কৃত অর্থ নিয়ে লাপাত্তা হয়েছে বলে অভিযোগ। জানা যায়, গত ১০ ডিসেম্বর ‘সমাজ কল্যাণ সংস্থা’ নামে একটি এনজিওর পরিচয় দিয়ে কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের মাধবপুর, খরসূতি, বেলজানি, খাইরপাড়া গ্রামে গিয়ে ওই এনজিও-র জন্য সদস্য সংগ্রহ শুরু করেন। এনজিওটির প্রধান শাখা পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জাকোগ্রামে অবস্থিত বলে এনজিওর লোকেরা গ্রামবাসীদের জানিয়েছিলেন। তারা সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করবেন বলে ঘোষণা দেন। এজন্য ঋণ প্রাপ্তির আগে ঋণ গ্রহীতাদের প্রতি লাখে ১০ হাজার টাকা সঞ্চয় করতে হবে বলে শর্ত জুড়ে দেন। এতে গ্রামের সহজ-সরল অভাবী মানুষেরা ওই শর্ত পূরণের জন্য ঋণ প্রাপ্তির আশায় লাখ প্রতি ১০ হাজার টাকা কথিত ওই এনজিওতে সঞ্চয় হিসেবে জমা রাখেন। তিনদিন এভাবে ওই চার গ্রামে সঞ্চয় সংগ্রহের পর ১২ ডিসেম্বর বিকেলের পর থেকে কথিত ওই এনজিও-র ভূয়া কর্মকর্তারা আদায়কৃত টাকা নিয়ে সটকে পড়েন। ভুক্তভোগীরা জানান, প্রায় ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে গেছে। এ ব্যাপারে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামের ওহিদুজ্জামান (৪৫) বলেন, আমার ৩০ হাজার টাকা নিয়ে এনজিওটি পালিয়ে গেছে। একই গ্রামের নবীর হোসেন (৩৫) বলেন, আমাকে দুই লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে আমার নিকট থেকে ২২ হাজার টাকা নিয়েছে। এখন তাদের খোঁজ নেই। আমরা তাদের নামও জানি না। ওই গ্রামেরই সাহেব আলী (৩৬) নামের নামের অপর এক ব্যক্তি জানান, দুই লাখ টাকা লোন দেয়ার কথা বলে তার কাছ থেকেও ২২ হাজার টাকা নিয়েছে। আনুষঙ্গিক অন্যান্য খরচ বাবদ দুই হাজার টাকা নিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওহিদুজ্জামান বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি জিডি করেছেন। এ ব্যাপারে ময়না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে ক্ষতিগ্রস্ত কেউ আমার নিকট কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION